Wednesday, 13 April 2011

বড় মানুষের জন্মদিন ৯ই এপ্রিল

্পায়েস ছেড়ে কেক তাড়িয়ে কক টেইলে বসেছি । পটলের প্রাইড, ব্লেন্ডারস্‌ মাইট্‌ বনবনবন ঘুরছি । আজ চাঁদ উঠেছে ডবল করে, নাকি আমি নেশার ঘোরে - ডবল মুন প্রবল গুন লেজের ডগায় নাচছি ।......... এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার - মুনমুনের দীরঘাইয়ু কামনা করে বন্ধু মানসকে ধন্যবাদ লেজে খালানোর জন্য (এই দিনে মনে রাখার জন্য )

Thursday, 7 April 2011

শুদ্ধবাংলা




বন্ধুবরেষু,

অকস্মাৎ আমার মুক্তি পিছাইয়া গিয়াছে।অতএব কেউ যদি মনে করো বিশ্বকাপ জয় অথবা অন্য যে কোনো কিছু নিয়ে দু’কথা বলবে,তা’হলে আমি অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।

কোলা

৬/৪/১১

অকস্মাৎ এইরূপ হইবার কারণ জানাইলে কিঞ্চিৎ নিশ্চিন্ত হইতাম। শঙ্কা হয়,আপনি জলচর-এ রূপান্তরিত হইয়া না যান। কোনোদিন দেখিব আমাদিগের অমিত-এর অগ্রপদযুগল মীন-এর ন্যায় পাখনা(fin)য় রূপান্তরিত হইয়াছে।

গৌতম ভট্টাচার্য্য

৬/৪/১১

সে কিরে! এবার মে মাসে তুই গৌড় পাণ্ডুয়া নিয়ে যাবি ভেবেছিলাম… দেরী কেন? নামবি কবে?

সুজয়

৭/৪/১১

আমার গাঢ়টি মারিয়াছে! এইরূপ শুদ্ধবাংলায় আলাপচারিতায় যথেষ্ঠ শঙ্কিত ও দ্বিধাগ্রস্থ হইয়া পরিয়াছি।মাতৃভাষা যতদিন দুগ্ধ ছিল,নিরুপদ্রবে পান করিয়াছি। অদ্য দেখি উহা ক্ষীরে রূপান্তরিত এবং পৈতিক গণ্ডগোলের অন্যতম কারণ হয়,আমার দূর্বল অন্ত্র তাহা সামলাইতে পারে না।

তাই,আমার সনির্বন্ধ অনুরোধ, জাহাজী সেন এবং কেতাবী ভট্টাচার্য্যি মহাশয়দ্বয় যদি সাদা বাংলায় অর্থাৎ ‘মা-মাটি-মানুষ’এর ভাষায় ফিরিয়া আসেন,অত্যন্ত কৃতজ্ঞ থাকিব।

নিবেদন ইতি

নির্মাল্য

৭/৪/১১

Saturday, 2 April 2011

সন্জীবের কেরামতি




আমাদের অন্যতম 'ঠেকি', BOC-র উচ্চপদস্থ আধিকারিক, গুড়াপ-নন্দন, 'মুড়িধন' (এই sobriquet-টা কোলার দেওয়া) সন্জীব মুখোপাধ্যায় সম্প্রতি তাঁর কর্মস্থলে অসামান্য অবদানের জন্য প্রশংসিত ও সম্নানিত হয়েছেন।বলা বাহূল্য, আমরা অন্য ঠেকিরা সন্জীবের এই সাফল্যের খবরে খুব খুশী।

সন্জীবের পাঠানো project synopsis প'ড়ে যা বুঝলাম, তা এইরকম:

দেরাদুনের (উত্তরান্চল) কাছে সেলাকি বলে জায়গায় BOC একটি 'বায়ু পৃথকীকরন' (Air Separation) Plant (capacity: 221 TPD) বানিয়েছে। সরকারী দফতরের গড়িমসির কারনে কাজ শুরু হয় দেরীতে। কাজ চলাকালীনও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় BOC team-কে। শেষত:, plant-টি commissioned হয় ২০১০ সালের জুন মাসে, নির্ধারিত সময়ের আগেই, budget-r ১৮% কম খরচে।সন্জীব এঐ project-r একজন Team Leader হিসেবে কাজ করেছে। কর্তৃপক্ষ ওর কাজের তারিফ করেছেন এবং সেই সুবাদেই সন্জীব 'Best Project Team Leader' মনৌনীত হয়েছে।



আগামী ১১ই মে,২০১১, সিংগাপুর-এ (বা মালয়েশিয়া বা চীন-ও হতে পারে, এখনও ঠিক হয় নি) 'Best Aian Project' প্রতিযোগিতায় সন্জীবের project সামিল। আমরা আশা রাখি, সন্জীবকে ওখানেও সম্নানিত করা হবে।

Tuesday, 1 March 2011

অমিতের লেখা ১লা মার্চ ২০১১



আরে না না,আমি জানার কৌতুহলবশতঃ: এমনি জানতে চাইলাম। আমার লেখা আবার ছাপবার জায়গায় গেল কোথায়? হয়তো একদিন যাবে,সেদিন তোকেই বলবো।আর না হলে আমরাই আমাদের মনেরপাতায় অনুভূতির যে আঁকিবুকি কেটে গেলাম(এই Blog-র দৌলতে)সেই রঙেই রঙীন থেকে যাবো।সময় হলে একজন একজন করে আকাশে উড়ে যাবো,ছেলে মেয়েদের হাত ফস্কানো গ্যাসবেলুনের মতো।কষ্ট একটু হবে!সুতো ছিঁড়লে কার না কষ্ট হয়।

ওখানে মেঘের দেশে ঠিক আবার দেখা হবে,তাই না বল? সেই দেশে যেখানে শুধু গাছে গাছে রূপোর ডালে সোনার পাতা, মণিমুক্তোর ফুল আর হীরের ফলই দোলে না,যেখানে খোলা প্রাণের গলা জড়িয়ে অতীত থাকে শুয়ে।লাইব্রেরী থেকে বই টেনে বের করার মতো এক-একটা পুরানো দিন টেনে বের করা যায়।যেখানে মাঠে খেলতে নামার আগে পুরনো জার্সি পরিয়ে দেওয়ার মতো পুরনো দস্যিপনা আবার অঙ্গে লেপ্টে দেয়,উন্মুক্তো বাতাস….যেখানে ব্যস্ত সময়ও আলসেমিতে থমকে দাড়ায় মেঘের জলে নাইবে বলে।

ওখানেই ঋত্বিক সত্যজিৎ-এর ছবি চলে,চাঁদ সূর্যের আলোয় সেট তৈরী হয়।ছবি বিশ্বাস আসে,কমল মিত্র আসে।খোলামাঠে মাইকে লোক ডেকে ডেকে সেসব ছবি দেখানো হয়।দেখার চাইতে, দেখতে যাওয়ার উত্তেজনা বড্ড বেশী।উত্তমকুমার অভিনয়ের টানে কুয়াশাকে কাঁদায়…ঝমঝম করে বৃস্টি নামে।ওখানেই কাশ্মীর,ওখানেই শিলং,ওখানেই ডাললেক,ওখানেই গড়েরমাঠ,ওখানেই শঙ্খচিলের সাথে Wind-surfing।ওখানেই বাবলুদের বাড়ির তিনতলা থেকে ওড়ানো লাটখাওয়া ঘুড়ির সাথে Para-gliding।ফুচকাওয়ালা টিং টিং ঘণ্টায় সন্ধ্যা নামে।তারপর ট্রামে চড়ে তারা আসে ঝিকমিক চশমা চোখে পড়ে।পূজোয় নুতন জুতো কিনে বাটার দোকান থেকে বিনিপয়সায় পাওয়া।

ওখানেই স্বাতী,ওখানেই নন্দিনী,ওখানেই মধূমিতা,ঈশিতা,নীতা…আবার তৃষ্ণা অথবা জয়িতা…সকলেই এখন অভ্র-দ্বিতা (মেঘের মেয়ে)।ওদের কারোর স্বপ্নপূরণ হয়েছে,কারো কারোর হয়নি।ওদের পুঁজি(asset)বলতে হাসিখুশি মলাটের ছবি,আদর্শলিপি-র বিদ্যাসাগরের হাসি অথবা বৃত্তিপরীক্ষা-র পুরনো প্রশ্নমালার ভিতর ঠাকুরমার গায়ের গন্ধ।শাড়ীগহনা কি আর শরীর ভেদ করে মনে ঢুকতে পারে?আবার সংসারের গ্লানিও কি এইদেশের বৃষ্টিতে লেগে থাকতে পারে?সব ধুয়ে মুছে যায়।এখানে আমার স্ত্রী নির্দ্বিধায় আমার হাত ছেড়ে ওদের সাথে গিয়ে বসে…কোনো উষ্মা নেই,বিভেদ নেই। আবার নিশ্চিন্তে যেকোনো লোকের হাত ধরে যেকোনো রাস্তায় কানামাছি খেলতে চলে যায়। কোনো গণিতের হিসেব নেই,ভালমন্দ বিচার অবিচার নেই…এখানে সকলেই বন্ধু।শম্ভুদার সিড়িরঘরে হাঁসের ডিম ফুটে,পাখির জায়গায় কোমল সূর্য বেড়িয়ে আসে। Tele-tubbiesএর সূর্য খিলখিলিয়ে হাসে আমার মনে-সব অমূলক দুশ্চিন্তা…আলোর ঝর্ণায় কাঁচ হয়ে খান খান হয়ে যায়।

সেই দেশ বন্ধু…মেঘের দেশ…মনের দেশ…লিপ্সায় উন্মত্ত ডাকাতের দল,আরো কি করবে আমার mai-er(বুঝতে পারিনি)বুক থেকে করুক।কই আমার মন থেকে কবিতা মোছাতে পারবে কি?

আজও আছে গোপন…ফেরারী মন

বেজে গেছে কখন সেই টেলিফোন।

ভাল থাকিস, ইচ্ছে হলে সবাইকে পড়াস,মনের দেশে সবার berth রিজার্ভ করে রেখেছি।

আমার সংযোজন: লেখা Publishকরতে হলে,কি করতে হয়? অমিত আমাকে শুধিয়ে ছিল। Reply দিয়েছিলেম। সঙ্গে জুড়ে ছিলেম। তোর লেখা ছাপাতে চাইছিস কি? তার উত্তরে অমিতের এই লেখা।মনে মনে চাইছিলাম আমার এই সম্পদ কারোর সাথে shareকরবো না। শীতের রোদে পিঠ দিয়ে একলা বসে রসিয়ে রসিয়ে চেটেপুটে খাব।তবে ঠেকের অলিখিতবিধি আর অমিতের শেষ দুটো লাইন অমান্য করতে পারলাম না।

Friday, 4 February 2011

Technology, হয়ত আর চার-পাঁচ বছর পরেই

ভাবলাম, তোদের সবার সাথে এটা share করি। Video-টা দেখ, ভাল করে। সবচেয়ে ইনটারেসটিং হচ্ছে ডিজিটাল device-র ওপর হাত নাড়িয়ে দেওয়া। মনে রাখিস, ওটা একটা security measure; তোর হাতের fingerprinting যাচাই করে, তবেই ওই ডিজিটাল device তোকে ব্যবহার করতে দেবে।

http://www.youtube.com/watch?v=oQHukjxQL14

বাড়ির অন্যদের সাথে share করিস।

Saturday, 29 January 2011

কোলাকথন: Dateline 27th January,2011, মার্সেই বন্দর, ফ্রান্স

Good day, my friend!

আজনবী (আমার ID: নির্মাল্য), তুমি চুপ কেন?কাজের চাপ? তাই হবে বোধহয়। কাজের চাপ? তাই হবে হয়ত। আমি এখন ফ্রান্সের লাভেরা বন্দরে; নামটা অচেনা লাগল? যদি বলি মার্সেই (Marseilles) তাহলে বোধহয় চেনা লাগবে। অনেক ক্লাসিকে মার্সেই-র নামটা পাওয়া যায়। কাল একটু বেরিয়েছিলাম। দক্ষিন ফ্রাম্স, তাই নীল আকাশ, পরিষ্কার আয়নার মতো সমুদ্র। তাপমান '+'-এ, +৫ ডিগ্রী। এখানে আজ যারা এল, বলল মিউনিখে ভীষন বরফপাত হচ্ছে। সেই মিউনিখ, যেখানে ১৯৭২ অলিমপিক চলাকালীন ইজরায়েলি এথলিটদের ওপওর গুলি চলেছিল। মারা যায় কয়েকজন (১১ জন: নির্মাল্য)।

এখানের রাস্তাঘাট যেমন হয়: ঝকঝকে আর শুনশান-নির্জন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। USA-র Wall Mart-র মত, ফ্রান্সে 'auchan' ডিপার্টমেন্টাল স্টোর আছে।সেখানেই গেলাম, জিনিষপত্র অবশ্য সেই একঘেয়ে; সেই french perfume, 1-terrabite portable Hard disk, GPS set, X-box athoba Play Station, Chocolates, Digital camera, WiFi-USB, iPAD, Android...ইত্যাদি। ধ্বসে যাচ্ছে, ঝাঁঝরা হয়ে যাচ্ছে, রোজ এখানে কোন না কোন worker sector, token strike করছে, তবু ঠাটে-বাটে, ভোগের অজস্র সামগ্রী সাজিয়ে বসে আছে। শান্ত, অবসরপ্রাপ্ত লোকেদের শহর, মুখচুন পলিতকেশ বৃদ্ধবৃদ্ধা, স্রেফ রসদ কিনছে বেঁচে থাকার জন্য, গোটা সপ্তাহের খাবার-দাবার। Mobile phone sector-এ কিছু ভীড় নেই। কিছু চাইনীজ, ফিলিপিনো আর ভারতীয়দের ভীড় আছে Electronics আর perfume sector-এ।।এশিয়, the sleeping giant is turning on the bed. কিছু চকোলেট কিনলাম, খাব বলে।তারপর Mcdonalds-এ ঢুকলাম।আমি বাইরে 'pure veg'. কি খাব? 12 Euro-র আলুভাজা কিনে সাঁটালাম. উঁহু, ফরাসী দেশে একে ফ্রেন্চ-ফ্রাই নয়,Friture...উমম্... কি যেন একটা বলে! তরকারীতে দেওয়া অর্ধচন্দ্র আলু, ওপরটা 'deep fry', ভেতরটা নরম।আমাদের দেশের Mc-এ পাওয়া যায় বোধহয়। কোনদিন try মারিনি, ইচ্ছেই হয়নি।

আমি ক্রমবর্ধমান Indian economy-র অংগ। তাই সম্মানিত অতিথি। Counter-এর "Esmerelda" মিষ্টি হেসে পাঁচ প্যাকেট mayonnaise আর sauce টেবিলে এসে দিয়ে গেল।ভারী মিষ্টি হাসি, বিশ বছর আগে কেন দেখা হল না? ফ্রান্সের সমুদ্র - আর ওর পাখির মত চোখ দারুন খাপ খাচ্ছিল। হাসিটা য়েন অন্ধকারে ৩-ব্যাটারী eveready টর্চের মত উজ্বল। চোখ ফেরানো যায় না! 'ভাল থেক, সুম্দরী'। নিজের chocolate-র দুটো বড় 'বার' ওকে দিয়ে দিলাম। ফোয়ারার মত হাসি আমায় ভিজিয়ে দিল। এক নি:শ্বাসে French-এ অনেককিছু বলে গেল। গলায় উত্তেজনা আর আন্তরিকতা...তবু কিছুই বুঝলাম না। আমি যে আজ সম্রাট আকবর, আমর সভায় প্রত্যেককে নিজের গলার মালা খুলে পরিয়ে দেওয়ার দিন আমার আজ।কুড়ি বছর আগে ওর মত কাউকে দেখলে কি হত? কিছু না। ঘর বাঁধার একটা উন্মাদনা থাকা দরকার, ঘর ছাড়ার মতই - 'Wanderlust'-র মত 'Bonding-lust' - আমার মধ্যে তার বড় অভাব। তাই ঘরে থাকাই হয় না। 'OK,বনলতা সেন, এখন আমি যাই'। আমার ঘরের মাদমোয়াসেল সেনগুপ্ত-টা এখন কি করছে কা জানে? হয়তো ছেলে পড়াচ্ছে; নয়ত Facebook-এ স্কুলের বন্ধুদের ছোটবেলার photo দেখছে, অথবা যা ইচ্ছে তাই করছে।

ভয়ানক রাগ হচ্ছে; শালা গানগুলো কেন পছন্দমত sequence-এ আসছে না! দেখি, নির্মাল্য আর কি বলে!

কোলা